মার্কিনিদের কাছে ফুটবল নতুন ক্রীড়া: লরা বুশ
জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র ফুটবল দলের বাজে নৈপুণ্য প্রদর্শনের বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে মার্কিন ফাস্ট লেডি লরা বুশ বলেন, বিশ্বকাপ ফুটবলে হতাশাজনক নৈপুণ্যের পরও যুক্তরাষ্ট্রে ফুটবল দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
জার্মানির স্ট্রালসুন্ড সফরকালে লরা বুশ বলেন, “মার্কিনিরা এখনও ফুটবল শিখছে। যুক্তরাষ্ট্রে ফুটবল সম্পূর্ণ নতুন ক্রীড়া।”
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং জার্মান চ্যাঞ্জেলর এঞ্জেলা মার্কেল বৈঠক চলাকালে লরা বুশ জানান, তিনি এবং তার স্বামি শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ইটালির শিরোপা জয় করা দেখেছেন। তাছাড়া তারা যুক্তরাষ্ট্র দলের খেলাও দেখেছেন বলে তিনি জানান।
লাস্ট লেডি বলেন, “আমাদের দল খুব ভাল খেলেনি। তবে গতবারে বিশ্বকাপ খেলতে না পারলেও আমারা জার্মানির বিশ্বকাপ ফুটবল আসরে অংশ নিতে পেরেছি।”
তিনি আরও বলেন, “সকলে জানে, মার্কিনিরা আসলেই ফুটবল তেমন একটা বুঝে না। তবে মার্কিনিরা বিশ্বকাপ ফুটবল আসরের ব্যাপারে খুবই কৌতূহলী।”
