২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের উত্তেজনায় চীনে ১১ জনের মৃত্যু

বিশ্বকাপকে ঘিরে মানসিক চাপ আর উত্তেজনায় চীনে ১১ জনের মৃত্যু হয়েছে। সেদেশের একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

দি বেইজিং মর্নিং পোস্ট জানায়, বিশ্বকাপে অংশ না নিয়েও অন্যান্য অংশগ্রহণকারী দেশের তুলনায় চীনে এই মৃত্যুর হার বেশী। বিশেষজ্ঞদের মতে, খেলা দেখা জনিত ক্লান্তি এবং প্রচণ্ড মানসিক চাপ এর প্রধান কারণ।

ইংল্যান্ড ভিত্তিক একটি ওয়েবসাইট সারা পৃথিবীতে বিশ্বকাপকে ঘিরে মৃত্যুর সংখ্যা গননা করছে। ‘ওয়ার্ল্ডকাপডেথওয়াচ’ ওয়েবসাইটটির মতে, সারা পৃথিবীতে এ পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ছিলো ৫০ জন।