২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স

১৩ ই জুন জার্মানির স্টুটগার্টে ‘জি’ গ্র“পের ম্যাচে ইউরোপের দুই দল ফ্রান্স ও সুইজারল্যান্ড পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 12:01 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

১৯৯৮ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী ফ্রান্স এবারের বিশ্বকাপ আসরেও ফেবারিট। ৯৮’র বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ দলটি গত বিশ্বকাপ আসরের প্রথম পর্বে থেকে বিদায় নিলেও এবারের দলটি বেশ সুসংগঠিত ও শক্তিশালী।

থিয়েরি অঁরি, জিনাদিন জিদান, ভিয়েরা, ত্রেজেগুয়ের মতো তারকা সমন্বয়ে গঠিত দলটি নিয়ে ফ্রেঞ্চ কোচ রেমন্ড ডমিনিক সফলতা পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী।

৯৮’র শিরোপা জয়ের প্রধান নায়ক জিদানের পাশাপাশি আর্সেনালের স্ট্রাইকার থিয়েরি অঁরির প্রতিও এবার সকলের মনোযোগ থাকবে।

এ বছর অঁরির একক নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে আর্সেনাল। ক্লাবটির পক্ষে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ডও করেছেন অঁরি।

অন্যদিকে একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলারের সমন্বয়ে দল গঠন করেছেন সুইজারল্যান্ডের কোচ জেকব কুন এবং এই দল নিয়েই তিনি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা করছেন।

এবারের বিশ্বকাপ আসরে আগত সুইস দলের মূল ভরসা আলেকজান্ডার ফ্রেই। ফ্রি--কিক স্পেশালিস্ট এই সুইস প্রতিপক্ষকে যে কোন সময় সমস্যায় ফেলতে পারে বলে ফুটবল বোদ্ধরা মনে করেন। তাছাড়া দলটির বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপের ক্লাবগুলোতে খেলে বলেও জার্মানিতে বাড়তি সুবিধা পাবে সুইসরা।