ফিটনেস প্রমাণ করতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন শোয়েব
ইংল্যান্ড সফরের আগে নিজের ফিটসেন প্রমাণ করার জন্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত ফাস্ট বোলার শোয়েব আখতারের জন্য দু’টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি’র পরিচালক (অপরারেশন্স) সেলিম আলতাফ বলেন, “পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য শোয়েব। কিন্তু হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কি না তা প্রমাণ করার জন্য তাকে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে হবে।”
এ বছরের প্রথমদিকে ৩০ বছর বয়স্ক শোয়েব আখতারের উভয় পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।
ইংল্যান্ডের সফরে সম্ভব্য পাকিস্তান দলে শোয়েব আখতারের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ইংল্যান্ড সফরে পাকিস্তান চারটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
