২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেটের চুড়ান্ত পর্বে সিলেট

ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে উঠেছে সিলেট। শনিবার হবিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিলেট আট উইকেটের বড় ব্যবধানে মৌলভীবাজারকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রথম ব্যাট করে মৌলভীবাজার মাত্র ৭৩ রানে অল আউট হয়ে যায়। সিলেটের মেহেদী (৩/৩), ব্রজকিশোর (২/১৭) এবং নবজ্যোতি (২/১৯) সাত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের মেরুদন্ড ভেঙ্গে দেন।

জবাবে সিলেট ১২ দশমিক দুই ওভারে মাত্র দুই উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায়। পলাশ অপরাজিত ৩৩ এবং ব্রজকিশোর ২২ রান করেন।

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে জাহিদের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে চাঁদপুর ৩৭ রানে হারিয়েছে রাঙ্গামাটিকে।

জাহিদের অনবদ্য ১০১ রানের সুবাদে চাঁদপুর ৪৩ ওভারে তিন উইকেটে ২১৫ রানের লড়াকু স্কোর গড়ে।

জবাবে রাঙ্গামাটি ৪৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়। জাহিদ ২৩ রান খরচায় তুলে নেন পাঁচ উইকেট।

এছাড়া দিনের অন্যান্য খেলায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বাগেরহাট (২৪৬/৯) ১১৬ রানে ঝিনাইদহকে (১৩০ অল আউট) এবং মাগুরা স্টেডিয়ামে নড়াইল (১৬১/৮) প্যারাবোলা মেথড অনুযায়ী দুই উইকেটে যশোরকে (১৭১/১০) পরাজিত করে।

বরগুনা স্টেডিয়ামে রিজার্ভ ডেতে পিরোজপুরকে টসের মাধ্যমে পটুয়াখালীর বিরুদ্ধে জয়ী ঘোষণা করা হয়। শুক্রবার পিরোজপুর ছয় উইকেটে ১৬২ রান করার পর বৃষ্টির কারণে খেলা বাতিল হয়ে যায়।