২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ এইডস সচেতনতা বিষয়ক শুভেচ্ছাদূত মনোনীত

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দাবাড়– ভারতের গ্রান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দকে এইডস সচেতনতা বিষয়ক শুভেচ্ছাদূত মনোনীত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ভারতীয় শাখা ‘আহবান’এর পক্ষ থেকে এইচআইভি/এইডসের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে তাকে এই পদে মনোনীত করা হয়েছে।

বিশ্বনাথ আনন্দ আহবানের শিক্ষা অভিযানের মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে এইডসের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তরুণ  প্রতিভা ও বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব গ্রান্ডমাস্টার আনন্দ এইডসের বিরুদ্ধে এই কার্যক্রমে যোগ দেওয়ার ফলে এইডস আক্রান্তদের প্রতি সাধারণ মানুষের বৈষম্য ও বিরূপ আচরণ কমাতে সাহায্য করবে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিল ও মেলিন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়।

তামিলনাড়–তে জন্মগ্রহণকারী আনন্দ বলেন, “এ বিষয়ে সমাজের সকল পেশার মানুষের এগিয়ে এসে হাতে হাত মেলানো একান্ত  প্রয়োজন এবং এইডস ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার আগেই একত্রে কাজ করতে হবে।”

ভারতে এইডস নির্মূলের লক্ষ্যে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ২০ কোটি ডলারের কার্যক্রম শুরু করেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়–, মহারাষ্ট্র, মনিপুর ও নাগপুরে ফাউন্ডেশন ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।