২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জয় করলো বার্সিলোনা

২০০৫ সালের স্প্যানিশ চ্যাম্পিয়ন্সলিগের চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে বার্সিলোনা। শনিবার বার্সিলোনা ১-১ গোলে লোলি লেভেন্তির সাথে ড্র করার মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তবে বার্সিলোনা অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ এবং সেভিলার মধ্যেকার খেলার ফলাফল কি হয় তা দেখার জন্য। রিয়াল মাদ্রিদ ২-২ গোলে সেভিলার সাথে ম্যাচ ড্র করে।

খেলার প্রথমর্ধে বার্সিলোনা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। কিন্তু বার্সিলোনার ক্যামারুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতু দ্বিতীয়ার্ধে এক গোল দিয়ে শেষ রক্ষা করেন।

ফ্রাঙ্ক রাইকার্ডের দল বলে পরিচিত ১৭তম লা লিগা টাইটেল জয় করলো। তবে তাদের প্রথম কোন গুরুত্বপূর্ণ ট্রফি জয় ছিল ১৯৯৯ সালে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রাইকার্ড বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। বার্সিলোনা অসাধারণ সার্ফল্য অর্জন করেছে।”

“আমি লিগ শুরুর প্রথম থেকেই বলেছি যে, লিগ টাইটেল জয় করার জন্য আমরা কঠিন লড়াই করবো এবং এই ড্র পেতেও আমাদের পরিশ্রম করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তা করতে পেরেছি।”

বার্সিলোনার হাজার হাজার সমর্থক সে সময় বার্সার পতাকা, মশাল এবং পটকা-বাজি নিয়ে কাতালান শহরের রাস্তায় নেমে আসে।

বার্সা ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোরটা বলেন, “এই মৌসুমে বার্সিলোনার খেলোয়াররা যে ধরনের খেলা প্রদর্শন করলো তা এক কথায় অসাধারণ।”

বার্সিলোনা সর্বপ্রথম ১৯২৯ সালে লা লিগা চ্যাম্পিয়ন হয়। ডাচ কোচ জোহান ক্রফের অধীনে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পরপর চার বছর বার্সা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।