প্রদর্শনী ভলিবলে বিমান ৗেবাহিনীকে পরাজিত করল আফগান দল
শেষ প্রদর্শনী ভলিবল ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করেছে সফররত আফগান ভলিবল দল। মিরপুরের শহীদ সোহরাওর্য়াদী ইনডোর স্টেডিয়ামে আফগানিস্তান ভলিবল দল বুধবার ১- ৩ গেমে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনীকে।
বাংলাদেশ নৌবাহিনী ১৫- ২৫ পয়েন্টে প্রথম সেট হেরে গেলেও দ্বিতীয় সেট সফরকারীদের বিরুদ্ধে ৩১- ২৯ পয়েন্টে জিতে নেয়। কিন্তু শেষ দু’টি সেটে নৌবাহিনী ১৭- ২৫ এবং ২১- ২৫ পয়েন্টে পরাজিত হলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করেন। বাংলাদেশে আফগানিস্তানের রাষ্ট্রদুত আকমল গনি এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
