ঝালকাঠি ক্রিকেটে নজরুল সংঘের বিশাল জয়
ঝালকাঠির আব্দুর রশিদ খান প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুক্রবার নজরুল স্মৃতি সংঘ ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ধানসিঁড়ি সিটিকে।
নজরুল সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে নয় উইকেটে ৩২৪ রান করে। রনি ৬৬, সুমন অপরাজিত ৪৪ এবং সুজন ৩৪ রান করেন। জবাবে ধানসিঁড়ি সিটি ২৯ দশমিক ২ ওভারে মাত্র ১৮৪ রানে অল আউট হয়ে যায়।
