মায়ামিতে মুখোমুখি রিয়াল-বার্সা
২০১৭-১৮ মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে মায়ামিতে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুখোমুখি হবে স্পেনের দুই ফুটবল পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রে শুরু হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ। প্রাক মৌসুমের প্রস্তুতির এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে এনএফএলের দল মায়ামি ডলফিন্সের মাঠ হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
সর্বশেষ ১৯৮২ সালে স্পেনের বাইরে হয়েছিল এল ক্লাসিকো। ভেনেজুয়েলার সেই দ্বৈরথে ভিসেন্তে দেল বস্কের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল।
