২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শেষ সোনালী ব্যাংক, সাধারণ বীমার হকি লিগ

জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শেষ করল সোনালী ব্যাংক এসআরসি ও সাধারণ বীমা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 10:04 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার অ্যাজাক্স এসসিকে ৪-৩ গোলে হারায় সোনালী ব্যাংক। জয়ী দলের রাব্বি সালেহীন রকি দুটি, তৌসিফ আহমেদ ও অজিত কুমার একটি করে গোল করেন। অ্যাজাক্সের রাহাত সারোয়ার দুটি ও শহিদুল আলম একটি গোল করেন।
 
লিগে চতুর্থ জয় পাওয়া সোনালী ব্যাংক ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করল। সমান ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া অ্যাজাক্সের পয়েন্ট ৭।
 
বৃহস্পতিবারের অপর ম্যাচে আজাদ এসসিকে ৫-১ গোলে হারায় সাধারণ বীমা। ১১ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট বীমার। আজাদের পয়েন্ট ৫।
 
সোনালী ব্যাংক, সাধারণ বীমা, আজাদ এসসি ও অ্যাজাক্স-এই চার দলের সুপার সিক্সে ওঠার আশা শেষ।

ঊষা ক্রীড়া চক্র (২৮ পয়েন্ট), আবাহনী লিমিটেড (২৬), মেরিনার ইয়াংস (২৫), মোহামেডান স্পোর্টিং ক্লাব (২৩), ওয়ান্ডারার্স (১৫) ও বাংলাদেশ এসসি (১৪)- পয়েন্ট টেবিলে ওপরের দিকে থাকা এই ছয় দল উঠেছে সুপার সিক্সে।