২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে কাকার বদলে গানসো

পেশির চোটের কারণে ব্রাজিলের কোপা আমেরিকার দল থেকে ছিটকে পড়েছেন কাকা। ওরল্যান্ডো সিটির এই মিডফিল্ডারের জায়গায় ডাক পেয়েছেন পাওলো হেনরিক গানসো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 03:07 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

পুরনো খবর:

মেসির অমরত্ব পাওয়ার সুযোগ?
আশার ভেলায় ব্রাজিল, আর্জেন্টিনার উপর চাপ
কোপা আমেরিকার আগে শীর্ষেই থাকলো আর্জেন্টিনা
এবার আক্ষেপ ঘোচানোর আশা দি মারিয়ার
কর ফাঁকির মামলায় আদালতে মেসি

ব্রাজিল ফুটবল কনফেডারেশন গত বুধবার জানায়, স্ক্যানে পেশির চোট ধরা পড়েছে কাকার। তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার কাকা ব্রাজিলের কোপা আমেরিকার দলে জায়গা পেয়েছিলেন দগলাস কস্তার চোটের কারণে।

৩৪ বছর বয়সী কাকাকে নিয়ে চোটের কারণে ব্রাজিলের কোপা আমেরিকার দল থেকে পাঁচ জন খেলোয়াড় ছিটকে পড়েন।

সাও পাওলোর ২৬ বছর বয়সী মিডফিল্ডার গানসো ব্রাজিলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন ২০১২ সালে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে।

২০১১ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে সবকটি ম্যাচ খেলেছিলেন গানসো। সেবার প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল প্রতিযোগিতার আট বারের চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রে আগামী শুক্রবার শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। শনিবার একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও পেরু।