২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকার আগে শীর্ষেই থাকলো আর্জেন্টিনা

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই কোপা আমেরিকার শিরোপা জয়ের অভিযানে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। অবস্থানের পরিবর্তন হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

সপ্তম স্থানে থেকে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলবে ব্রাজিল। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সবশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে এক ধাপ করে এগিয়ে কলম্বিয়া তৃতীয় ও জার্মানি চতুর্থ স্থানে আছে।

দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ষষ্ঠ ও দুঙ্গার দল ব্রাজিল সপ্তম স্থান ধরে রেখেছে। এছাড়া আগের মতোই আট নম্বরে পর্তুগাল ও নয় নম্বরে উরুগুয়ে আছে।

এক ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছে অস্ট্রিয়া। তাদেরকে জায়গা ছেড়ে একাদশ স্থানে নেমে গেছে ইংল্যান্ড। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি তিন ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠেছে।

অবনমন হয়েছে বাংলাদেশের; তিন ধাপ পিছিয়ে ১৮১তম স্থানে নেমে গেছে মামুনুলরা।

পুরনো খবর:

মেসির অমরত্ব পাওয়ার সুযোগ?
আশার ভেলায় ব্রাজিল, আর্জেন্টিনার উপর চাপ