২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গত মৌসুমকে ছাপিয়ে যেতে পেরে খুশি সিমেওনে

আথলেতিক বিলবাওকে হারিয়ে পয়েন্টের দিক থেকে গত মৌসুমকে ছাপিয়ে যেতে পেরে খুশির আবহে আছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 05:05 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার ঠিক পেছনেই রিয়াল
দেপোর্তিভোর জালে বার্সার ৮ গোল
বিলবাওকে হারিয়ে বার্সেলোনার পাশে আতলেতিকো

ফের্নান্দো তরেসের একমাত্র গোলে গত বুধবার প্রতিপক্ষের মাঠ থেকে জিতে ফেরে আতলেতিকো।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও শীর্ষে আছে বার্সেলোনা। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এই দুই দলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে।

২০১৪-১৫ মৌসুমে সব মিলিয়ে ৭৮ পয়েন্ট পেয়েছিল আতলেতিকো; এবার চার রাউন্ড বাকি থাকতেই তা টপকে গেল সিমেওনের দল।

ম্যাচ শেষে আর্জেন্টাইন এই কোচ ক্লাবের ওয়েবসাইটে বলেন, “ড্রেসিং রুমে সবাই আনন্দে আছে। গত মৌসুমের সংখ্যাটা ছাড়িয়ে যাওয়াই আমাদের আনন্দিত করেছে।”

সব ধরনের প্রতিযোগিতায় আতলেতিকোর হয়ে খেলা সবশেষ পাঁচ ম্যাচেই গোল পাওয়া তরেসকে নিয়ে সন্তুষ্ট সিমেওনে।

“সেরার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দলকে সে সাহায্য করছে। দারুণ খেলা ছিল এটা, অসাধারণ এক গোল এবং দুর্দান্ত ফিনিশ। যা আসছে তার জন্য এটা দল আর তাকে নিশ্চিতভাবে শক্তিশালী করবে।”