২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি হারানোর শঙ্কায় জিদান

শিরোপা জয়ের আশা এখনও ছাড়ছেন না জিনেদিন জিদান। তবে আতলেতিকোর বিপক্ষে হেরে যাওয়ায় এটা আরও কঠিন হয়ে গেছে বলে মানছেন তিনি। মৌসুম শেষে চাকরি হারাতে পারেন বলেও শঙ্কা করছেন রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 03:56 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

জিদানে মুগ্ধ রোনালদো
সতীর্থদের সমালোচনা করার পর রোনালদোর ব্যাখ্যা
আতলেতিকোর কাছে হেরে শিরোপা লড়াইয়ে পেছাল রিয়াল 

স্পেনের লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে আতলেতিকোর কাছে ১-০ গোলে হারে রিয়াল।

২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩।

ম্যাচ শেষে জিদান বলেন, "পরের বছর হয়ত খেলোয়াড় আর কোচ পরিবর্তন হতে পারে। আমাদের যেহেতু এখনও কিছু পাওয়ার আশা আছে, তাই এগিয়ে যেতে হবে।"

"লা লিগা জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। এই ম্যাচের আগে এটা কঠিন ছিল। এখন আরও কঠিন," যোগ করেন জিদান।

ঘরের মাঠে নগর প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ায় খুব হতাশ জিদান।

"আজ আতলেতিকোর কাছে ঘরের মাঠে হেরে যাওয়া খুব কঠিন আঘাত। এটা কঠিন। সত্যি হচ্ছে, আমি এই ম্যাচ নিয়ে সন্তুষ্ট নই। হেরে সন্তুষ্ট হতে পারি না আমি।"

"যতটা ভেবেছিলাম, এই ম্যাচের জন্য ততটা প্রস্তুত আমরা ছিলাম না। বুধবার খেলে আসা একটি দলের বিপক্ষে আমাদের আরও দৌড়াতে হতো," যোগ করেন জিদান।