২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিদানে মুগ্ধ রোনালদো

রিয়াল মাদ্রিদে কোচ জিনেদিন জিদানের কাজে মুগ্ধ ক্লাবটির তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:04 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

চাকরি হারানোর শঙ্কায় জিদান
সতীর্থদের সমালোচনা করার পর রোনালদোর ব্যাখ্যা
আতলেতিকোর কাছে হেরে শিরোপা লড়াইয়ে পেছাল রিয়াল 

স্পেনের লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারে রিয়াল। তবে ম্যাচ শেষে রোনালদো ছিলেন জিদানের প্রশংসায় পঞ্চমুখ। 
 
“তিনি অসাধারণ কাজ করছেন। তিনি খুব শান্ত মানুষ, খুব আশাবাদী। (তার অধীনে) আমরা উন্নতি করছি। তাকে অবশ্যই সময় দিতে হবে।”
 
আতলেতিকোর কাছে হারার পর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩।  
 

গত মাসে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারলেন জিদান। তবে এই একটি হার দিয়ে জিদানকে মাপছেন না রোনালদো।  “জিদান আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছেন, যদিও ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে হারাটা হতাশাজনক। আমরা তাদের চেয়ে ভালো খেলেছি। কিন্তু তাদের ভাগ্য ভালো যে, একটি সুযোগ পেয়েছে আর তা থেকে গোল করেছে।” স্পেনের লা লিগা জয়ের আর কোনো আশা নেই বলে মনে করেন রোনালদো। তবে একটা প্রত্যয়ের কথাও জানান পর্তুগালের অধিনায়ক।  “আমরা সব সময়ই জিততে চাই। কিন্তু সব সময় পারা যায় না। আমরা যাদি চ্যাম্পিয়ন্স লিগ জিতি, তাহলে মৌসুম শেষে সমর্থকেরা তাদের মত পাল্টাবে।”