রাগবির শিরোপা সেনাবাহিনী ও ঢাকা জেলার
দাপুটে জয়ে জাতীয় রাগবির পুরুষ বিভাগের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। সহজ জয়ে মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা।
পল্টন ময়দানে মঙ্গলবার পুরুষ বিভাগের ফাইনালে ৫১-০ পয়েন্টে চট্রগ্রাম জেলাকে হারায় সেনাবাহিনী।
একই ভেন্যুতে মেয়েদের ফাইনালে নড়াইল জেলার বিপক্ষে ঢাকা জেলার পাওয়া জয়টি ৫-০ পয়েন্টে।
পুরুষ বিভাগে সেনাবাহিনীর নাদিম মাহমুদ এবং মেয়েদের বিভাগে রানার্সআপ নড়াইল জেলা দলের নিশা সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
