২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে হারিয়ে সেরা গোল ব্রাজিলের লিরার

২০১৫ সালের ফিফার বর্ষসেরা গোলের পুরস্কার পেয়েছেন ওয়েনডেল লিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 12:51 AM

Updated : 11 Oct 2022, 07:35 PM

পুরনো খবর:

মেসির কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু
পঞ্চমবারের মতো বর্ষসেরা মেসি
বর্ষসেরা কোচ বার্সেলোনার এনরিকে
স্বপ্নের একাদশে বার্সেলোনা, রিয়ালের প্রাধান্য
৫ ব্যালন ডি’অরের বিনিময়ে এক বিশ্বকাপ চান মেসি
মেসির বাঁ পা চান রোনালদো
মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান নেইমার
কারো উত্তরসূরি নয় নেইমার: মেসি
‘সিআর সেভেন’ হওয়ার গল্প শোনালেন রোনালদো
আবার পুরস্কারের মঞ্চে আসতে চান নেইমার

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্রাজিলের স্ট্রাইকার লিরার হাতে ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়।
 
ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে আতলেতিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে করা গোলটির জন্যে পুরস্কারটি জেতেন ওয়েনডেল লিরা। ওই ম্যাচ অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
 
তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল বার্সেলোনার লিওলেল মেসি ও ইতালির দল এএস রোমার আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির দুটি গোল।
 
গত বছর আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঝ মাঠের কাছ থেকে প্রথমে তিন জনকে কাটিয়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে আরেকজনকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন মেসি। 
 
আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার বিপক্ষে দূরপাল্লার শটে অসাধারণ গোলটির জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রোমার ইতালিয়ান মিডফিল্ডার ফ্লোরেন্তসি।