২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের একাদশে বার্সেলোনা, রিয়ালের প্রাধান্য

বিশ্ব ফুটবলের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে, যাতে ঠাঁই পেয়েছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চার জন করে ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 12:09 AM

Updated : 12 Apr 2022, 01:12 AM

জুরিখে সোমবার রাতে ফিফা ব্যালন ডি অরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১৫ সালের ফিফা ফিফপ্রো একাদশ ঘোষণা করা হয়।
 
২০১৫ সালের স্বপ্নের একাদশের গোলরক্ষক জার্মানি ও বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার।
 
তার সামনে ডিফেন্ডার হিসেবে থাকছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস এবং তিন ব্রাজিলিয়ান দানি আলভেস (বার্সেলোনা) ও মার্সেলো (রিয়াল মাদ্রিদ) ও চিয়াগো সিলভা (পিএসজি)।
 
মিডফিল্ডার হিসেবে আছেন বার্সেলোনা ও স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ এবং ফ্রান্স ও ইউভেন্তুসের পল পগবা।
 
৪-৩-৩ ফর্মেশনের এই দলে আক্রমণভাগে থাকছেন ফিফা ব্যালন ডি অর পুরস্কারের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় থাকা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ও বার্সেলোনার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবং মেসির ক্লাব সতীর্থ ব্রাজিলের অধিনায়ক নেইমার।
 
ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ঠিক হয় পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর প্রায় ৫২ হাজার সদস্যের ভোটে। ৪-৩-৩ ফর্মেশনে ফুটবলার নির্বাচিত করেন তারা।
 
বিশ্বসেরা একাদশ:
 
গোলরক্ষক:
মানুয়েল নয়ার (জার্মানি, বায়ার্ন মিউনিখ)
 
ডিফেন্ডার:
চিয়াগো সিলভা (ব্রাজিল, পিএসজি)
সের্হিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ)
মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
দানি আলভেস (ব্রাজিল, বার্সেলোনা)
 
মিডফিল্ডার:
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন, বার্সেলোনা)
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ)
পল পগবা (ফ্রান্স, ইউভেন্তুস)
 
ফরোয়ার্ড:
ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ)
নেইমার (ব্রাজিল, বার্সেলোনা)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)

পুরনো খবর:

৫ ব্যালন ডি’অরের বিনিময়ে এক বিশ্বকাপ চান মেসি
মেসির বাঁ পা চান রোনালদো
মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান নেইমার
কারো উত্তরসূরি নয় নেইমার: মেসি
‘সিআর সেভেন’ হওয়ার গল্প শোনালেন রোনালদো
আবার পুরস্কারের মঞ্চে আসতে চান নেইমার