‘রিয়ালে যাচ্ছে না নেইমার’
বার্সেলোনা ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বাবা।
নেইমারের বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে অনেক দিন ধরেই স্পেনের সংবাদমাধ্যমে নানা ধরনের খবর বের হচ্ছে। কিছু দিন আগে খবর আসে ব্রাজিল অধিনায়ককে পেতে আগ্রহ প্রকাশ করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
সম্প্রতি স্পেনের কিছু সংবাদমাধ্যম খবর দেয়, বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নেইমারকে পেতে ইচ্ছুক।
নেইমারের বাবা বলেন, “রিয়াল মাদ্রিদ নেইমারকে কোনোভাবেই নিতে পারবে না। কারণ, ও বার্সেলোনায় ইতিহাস গড়ছে।”
বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তির আলোচনা এখন একেবারেই শেষ পর্যায়ে আছে বলে জানান তার বাবা।
