২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পেল রাশিয়া ও বেলারুশের অ্যাথলেট

শর্তসাপেক্ষে এই অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 10:40 PM

Updated : 08 Dec 2023, 10:40 PM

রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের জন্য সুখবর। নিরপেক্ষ পতাকায় তাদের ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে অংশ্রগ্রহণের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

আইওসি শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, এই দুই দেশের অ্যাথলেটদের নিজ দেশের পতাকা, প্রতীক বা জাতীয় সঙ্গীত ছাড়া অলিম্পিকে খেলতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়েছিল।

নিষেধাজ্ঞা বহাল রাখা না হলে অলিম্পিক গেমস বয়কটের হুমকি দিয়েছিল ইউক্রেইন।

রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের নিরপেক্ষ হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য গত সপ্তাহে আইওসিকে অনুরোধ করেছিল অলিম্পিক ক্রীড়া ফেডারেশনগুলো। এরপরই এলো এই সিদ্ধান্ত।

অবশ্য রাশিয়া বা বেলারুশের কোনো দল আগামী বছরের অলিম্পিকে অংশ নিতে পারবে না।