২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ দল

বিশ্রাম নিয়ে এবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া শেষ পর্বের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার পালা।

জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ দল
দুটি ম‍্যাচ খেলতে জর্ডান পৌঁছেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্যে দুটি ম্যাচ খেলতে জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী দল।

যাত্রাপথে কোনোরকম সমস্যা ছাড়াই পুরো দল জর্ডানে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ সময় রাত ১০টায় সবাই হোটেলে প্রবেশ করেছেন। মানসিক ও শারীরিকভাবে খেলোয়াড়দের সবাই ভালো অবস্থায় আছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আফঈদা খন্দকারের নেতৃত্বে আগামী শনিবার ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গত বছর সাফ জয়ের পর প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করা ১৮ জনের মধ্যে ৯ জন ফিরেছেন এবারের দলে। গত মার্চে আরব আমিরাত সফরের মতো এই দলেও ব্রাত্য সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাসুরা পারভীনদের মতো নির্ভরযোগ্য ও অভিজ্ঞরা।

সাবিনাকে ছাড়া আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের আক্রমণভাগ ছিল বিবর্ণ। দুই ম্যাচে একটি করে গোল পেয়েছিল দল; দুটি গোলই করেছিলেন ডিফেন্ডার আফঈদা।

তবে অধিনায়ক আফঈদার বিশ্বাস তার দলে গোল করার মতো অনেক খেলোয়াড় আছে।