২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জিততে পারল না বলিভিয়া, বিশ্বকাপে জায়গা পাকা আর্জেন্টিনার

আক্রমণের ঝড় তুলেও জালের দেখা পেল না উরুগুয়ে।

জিততে পারল না বলিভিয়া, বিশ্বকাপে জায়গা পাকা আর্জেন্টিনার
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 04:06 AM

Updated : 26 Aug 2026, 12:21 PM

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তেমন কিছু করতে পারল না বলিভিয়া। আক্রমণের ঝড় তুলে উরুগুয়েও পেল না জালের দেখা। তবে, তাদের অমীমাংসিত লড়াইয়ে চাওয়া পূরণ হয়ে গেল আর্জেন্টিনার। আগামী বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বলিভিয়ার লা পাসে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

পুরো ম্যাচে প্রায় ৬৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ৩২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে সাবেক বিশ্বকাপ জয়ীরা। আর বলিভিয়া ১১টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের প্রথম ছয় দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। এর মধ্যে একটি নিশ্চিত হয়ে গেল; ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।

এখানে পয়েন্ট হারিয়ে টেবিলের চতুর্থ স্থানেই থাকল উরুগয়ে, ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। তাদের সমান পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরে ১৩ ম্যাচ খেলা ব্রাজিল।

আর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বলিভিয়া।

আরও পড়ুন

হতশ্রী ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা