২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি

আদেশে বলা হয়েছে, ‘জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

ময়মনসিংহের ছয় থানার ওসিকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে। 

রোববার ও সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মেনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়েছে, ‘জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ওসি বদলি হওয়া থানাগুলো হল- কোতোয়ালি মডেল থানা, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা। 

সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে চার ওসির বদলির আদেশ জারি করা হয়। এর আগে রোববার আরও দুই থানার ওসির বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবারের আদেশে বদলি হয়েছেন- কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ।

তাদের মধ্যে শফিকুল ইসলাম খান, মাজহারুল আনোয়ার এবং মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

অপরদিকে রোববারের একটি আদেশে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি কথা জানানো হয়েছে।