২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে ছুরিকাঘাতের পর হাসপাতালে ব্রাইটনের দুই সমর্থক

পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 11:11 PM

Updated : 07 Mar 2024, 11:16 PM

ইউরোপা লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে ছুরিকাঘাতে আহত হয়েছেন ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের দুই সমর্থক। ইতালির রাজধানী রোমে দুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার মধ্যরাতে একজন রেস্তোরাঁ কর্মী পুলিশকে ফোন করে বলেন যে, কাছাকাছি স্থানে ছুরিকাঘাতের পর ব্রাইটনের দুই সমর্থক সাহায্য চাইতে এসেছেন।

একজনের বাম ঊরুতে তিনটি ক্ষত ছিল। অন্যজনের ডান উরুতে ছুরিকাঘাত করা হয়। তাদের একটি ব্যাকপ্যাক চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি মানিব্যাগ এবং নথি ছিল। একজনের বয়স ২৮ বছর, আরেকজনের ২৯।

ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে বৃহস্পতিবার রাতে রোমার মাঠে খেলবে ব্রাইটন।