২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের সমর্থনে বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান ডেনমার্কের পুরুষ ফুটবলারদের

এখন জাতীয় দলের হয়ে খেলার জন্য সমান পারিশ্রমিক পাবেন ডেনমার্কের পুরুষ ও নারী ফুটবলাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 09:25 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

জাতীয় দলের হয়ে খেলার জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ডেনমার্কের পুরুষ ফুটবলাররা। নারী ফুটবলারদের ছেলেদের সমান বেতন নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো শুক্রবার জানিয়েছে বিষয়টি।

ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) নারী ও পুরুষ, উভয় দলের জন্য সমান বেতন নিশ্চিত করতে চেয়েছিল। তবে নারীদের অর্থ প্রদানের জন্য পুরুষ দলের কাছ থেকে অর্থ নেওয়ার পক্ষে ছিল না দুই দলের কেউই।

প্লেয়ার্স ইউনিয়ন ও পুরুষ খেলোয়াড়রা নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে পুরুষরা বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করবে এবং উভয় দলই জাতীয় দলের হয়ে খেলার জন্য সমান পারিশ্রমিক পাবে।

শুক্রবার শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ডিবিইউ এর সঙ্গে নতুন চার বছরের চুক্তি কার্যকর হবে।