২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে অনিশ্চিত ইংল্যান্ডের চিলওয়েল

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন চেলসির এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 11:54 PM

Updated : 03 Nov 2022, 11:54 PM

বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে চোটের থাবা বেড়েই চলেছে। সবশেষ হ্যামস্ট্রিংয়ের চোটে সংশয়ে পড়ে গেছে ডিফেন্ডার বেন চিলওয়েলের বৈশ্বিক আসরে অংশগ্রহণ।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার দিনামো জাগরেবের বিপক্ষে চেলসির ২-১ গোলে জয়ের ম্যাচে চোট পান চিলওয়েল।

যোগ করা সময়ে মাঠে পড়ে যান চিলওয়েল। ম্যাচ শেষে তাকে ক্রাচে ভর দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যেতে দেখা যায়।

ম্যাচের পর চিলওয়েলের চোট সম্পর্কে চেলসি কোচ গ্রাহাম পটার নিশ্চিত করে কিছু জানাননি। বলেন, ২৬ বছর বয়সী এই ফুটবলারের চোটের ধরন ভালো ঠেকছে না।

ইংল্যান্ডের হয়ে চিলওয়েল ১৭টি ম্যাচ খেলেছেন। ইউরো ২০২০-এ দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার। 

গত বছরের নভেম্বরে ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়ে প্রায় ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন তিনি।

বিশ্বকাপে 'বি' গ্রপে থাকা ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে।

এই গ্রুপের অন্য দুই দল ওয়েলস ও যুক্তরাষ্ট্র।