২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ বছর বয়সে মন্টেনেগ্রো গোলরক্ষকের মৃত্যু

নিজের খেলা সবশেষ ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন মাতিয়া সারকিচ।

২৬ বছর বয়সে মন্টেনেগ্রো গোলরক্ষকের মৃত্যু
মাতিয়া সারকিচ। ছবি: মিলওয়াল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 04:14 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়াল ও মন্টেনেগ্রো জাতীয় দলের গোলরক্ষক মাতিয়া সারকিচ ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সারকিচ।

আন্তর্জাতিক সূচিতে জাতীয় দলের হয়ে খেলার ব্যস্ততার মাঝে অসুস্থ হয়ে পড়েন সারকিচ। মন্টেনেগ্রোর দৈনিক ভিয়েস্তির খবরে বলা হয়, শনিবার ভোরের দিকে বুদভা শহরের একটি এপার্টমেন্টে মারা যান জাতীয় দলের গোলরক্ষক।

বেলজিয়ামের বিপক্ষে গত বুধবার সবশেষ ম্যাচ খেলেন সারকিচ। মন্টেনেগ্রো ওই ম্যাচে ২-০ গোলে হারলেও ৯টি শট ঠেকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দলটির গোলরক্ষক।

ইংল্যান্ডে জন্ম নেওয়া সারকিচ বয়সভিত্তিক পর্যায়ে অ্যাস্টন ভিলা ও আন্ডারলেখটের হয়ে খেলেছেন। গত বছরের অগাস্টে উলভারহ্যাম্পটন থেকে মিলওয়ালে যোগ দিয়েছিলেন তিনি।