২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন শুরুর দিন শীর্ষে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারের লেনদেন শুরুর দিনে এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেনের শীর্ষে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের লেনদেন শুরুর দিনে এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেনের শীর্ষে উঠেছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এনভয় টেক্সটাইলের শেয়ারের লেনদেন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৬৭ টাকা থেকে, যা দিন শেষে দাঁড়ায় ৬১ টাকা ৯০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির ৮০ লাখ ২১ হাজার ৮০০টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ৫০ কোটি ১৬ লাখ টাকা। ডিএসইতে মোট লেনদেনের প্রায় ২৩ দশমিক ৫ শতাংশ ছিল এনভয় টেক্সটাইল শেয়ার। এনভয় টেক্সটাইলের মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি। এর মধ্যে ২৩ দশমিক ০৮ শতাংশ অর্থাৎ ৩ কোটি শেয়ার বাজারে ছেড়ে ৯০ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি। প্রতিটি ১০ টাকার শেয়ারে প্রিমিয়াম ছিল ২০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৫৭ ঘ.