ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনের লেনদেনে সূচক কমেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৬৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ২৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৮৭টির শেয়ারের, কমে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
বুধবার সূচকে যোগ হয় প্রায় ৬ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১৫৩ কোটি টাকার। দিনভর ওঠানামার পর সাধারণ সূচক কমে দশমিক ৬ পয়েন্ট।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ৭১ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৫৩ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৫ দশমিক ০৯ শতাংশ বা প্রায় ২২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪.৩৮ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৭ ঘ.
bdnews24