ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
মর্ডান ডাইং এন্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ অক্টোবর বেলা সাড়ে ১০টায় স্পেক্টরা কনভেনশন সেন্টারে হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মর্ডান ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯৩ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১২২২ ঘ.
bdnews24