ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮টি ইন্সুরেন্স কোম্পানি অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যাদের ১২টির মুনাফা বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ইন্সুরেন্স কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সন্ধানি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৩৩ কোটি ৮৮ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ২৮ কোটি ৭২ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৬২ কোটি ৬০ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১৮ কোটি ৯১ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১২ কোটি ৯৭ লাখ টাকা কম।
ফিনিক্স ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৯ কোটি ৫২ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৬ কোটি ৬৩ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৫ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা বেশি।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৬ কোটি ৫৪ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৯ কোটি ১৫ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৫ কোটি ০১ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩ কোটি ৩৬ লাখ টাকা কম।
গ্রিনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৬ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৮ কোটি ৯৫ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১৫ কোটি ১৫ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৪৮ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৬ কোটি ৫৭ লাখ টাকা কম।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স লিমিটেড প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা বেশি।
নর্দান জেনারেল ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩ কোটি ৯৯ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ২ কোটি ৯৩ লাখ টাকা বেশি।
রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৪ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৪০ লাখ টাকা বেশি।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৮৬ লাখ টাকা বেশি।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর্ণফুলি ইন্সুরেন্স লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৩ কোটি ৭২ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৯৩ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৫৮ লাখ টাকা কম।
স্টান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৭ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২ কোটি ৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১ কোটি টাকা বেশি।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৩ কোটি ৮ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৯৬ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৯৫ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৭৫ লাখ টাকা কম।
প্রাইম ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৬৪ লাখ টাকা বেশি।
ফেডারেল ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯৭ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৬০ লাখ টাকা বেশি।
সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩৮ লাখ টাকা বেশি।
প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ২১ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩৩ লাখ টাকা বেশি।
অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৭৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৫ লাখ টাকা বেশি।
প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৮৫ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।
গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৭৩ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৭৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৫ লাখ টাকা বেশি।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৪২ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৫ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল ৪৭ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টাকা কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২৩ ঘ.
bdnews24