২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেশন নেক্সট ফ্যাশনের আইপিও অনুমোদন

জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানি লিমিটেড তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার ১০ টাকায় ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৩৩৭ ঘ.