২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জিবিবি পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ আগস্ট বেলা ১১টায় বগুড়ার সিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে জিবিবি পাওয়ার লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ০৯ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২৩ ঘ.