ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাধারণ সূচক বাড়ে। এর পর সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭২ পয়েন্ট হয়।
হাতবদল হয় প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার। দাম বেড়েছে ১২৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১৫০ পয়েন্ট। টানা দুই দিন পতনের পর মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১৩৪ পয়েন্ট।
এর আগে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ২১ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে নতুন সপ্তাহের লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে ১২ দশমিক ৩৫ পয়েন্ট।
সব মিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বেড়েছে ২৭২ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৪ ঘ.
bdnews24