২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমলো

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৮২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক কমছে। রোববার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক প্রায় ৮২ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭১৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৬ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত ছিল ৮টির। হাতবদল হয়েছে ১৭২ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ২৯২ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৫৭ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। এরও আগের তিন সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বেক্সিমকো লি., এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট ও ফারইস্ট লাইফ ইন্সুঃ। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ৭ম আইসিবি, প্রগতি ইন্সুরেন্স, ইস্টার্ন কেবলস, আইসিবি এএমসিএল ১ম, জেমিনি সি ফুড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, আরামিট, ৬ষ্ঠ আইসিবি, ৫ম আইসিবি ও আইসিবি ১ম এনআরবি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, শাহজালাল ইসলামি ব্যাংক, সিএমসি কামাল, সমতা লেদার, সাভার রিফ্রেক্টরিজ, বিচ হ্যাচারি, এপেক্স এডালচি, জুট স্পিনার্স, এশিয়া ইন্সুরেন্স, বিডি ফাইন্যান্স ও আইএফআইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.