ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্র“য়ারি।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ঢাকা ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৫ টাকা ৮৮ পয়সা।
ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১১২ ঘ.
bdnews24