ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় দুইশ’ পয়েন্ট বেড়ে চার হাজার পয়েন্টের ওপর উঠেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টায় সূচকের ওঠানামা চলে। তবে বেলা ১২টা থেকে সূচক বাড়তে শুরু করে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ২০১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১০ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৫০টিরই। কমেছে ৮টির এবং অপরিবর্তিত আছে ১টির দাম। লেনদেন হয়েছে ২২৯ কোটি টাকার শেয়ার।
টানা কয়েক সপ্তাহ দরপতনের পর এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বাড়ে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১৩৫ পয়েন্ট কমে। আগের দিন মঙ্গলবার লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সবগুলোর দামই বাড়ে। ডিএসই সাধারণ সূচক বাড়ে ৯ দশমিক ১০ শতাংশ বা ৩২৯ পয়েন্ট। সোমবার সাধারণ সূচক ২২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৬১৬ পয়েন্ট হয়েছিল, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সূচকের সবচেয়ে নিচের অবস্থান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪.৪৯ শতাংশ কম।
এর আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৩ ঘ.
bdnews24