২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে তিন ঘণ্টায় সাধারণ সূচক কমেছে ১২৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 05:55 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় দিনের মতো সূচক পতনের ধারায় রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেনও গতদিনের চেয়ে কম। আগের দুইদিনের দরপতনের ধারাবাহিকতায় সোমবার লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই দরপতন হয় ডিএসইতে। দুপুর দুইটায় ডিএসই সাধারণ সূচক ১২৮ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ২৮৯ পয়েন্ট। ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩৭১ কোটি টাকার শেয়ার। এ সময় পর্যন্ত পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত আছে ৪টির দাম। সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছিল। সাধারণ সূচক কমে ৪৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬১৫ কোটি টাকার। তার আগের দিন বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১৭ পয়েন্টের মতো। তবে ঢাকার পুঁজিবাজার গত সপ্তাহে লেনদেন ও সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ২০৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বাড়ে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৯১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৮ শতাংশ বেশি। আর গত সপ্তাহে হাতবদল হওয়া শেয়ার সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৬৭ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৪১০ ঘ.