২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেনার ঘোষণা আরও ২ পরিচালকের

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত দুটি কোম্পানির দুই পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত দুটি কোম্পানির দুই পরিচালক। এরা হলেন, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালক দিলরুবা চৌধুরী, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক মো. মহিউদ্দিন । রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দিলরুবা চৌধুরী গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ১৯ হাজার ৫০০ শেয়ার কিনবেন। মো. মহিউদ্দিন তাকাফুল ইসলামি ইন্সুরেন্স লিমিটেডের ৫০ হাজার শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২৮ ঘ.