২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে প্যাকেজের ঘোষণা বুধবার

এসইসি মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ বুধবার বিকেলে ঘোষণা করা হবে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ বুধবার বিকেল ৪টায় ঘোষণা করা হবে। মঙ্গলবার বিকেলে এসইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মুখপাত্র সাইফুর রহমান। পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে গত বুধবার বাজার সংশিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ বৈঠকে বাজার স্থিতিশীল করতে এবং ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বৈঠকের ধারাবাহিকতায় পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে রোববার বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণার করা বলা হয়। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত আমরা ফাইনালাইজড (চূড়ান্ত) করেছি। সবগুলো বিষয়ই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসইসি আপনাদের জানাবে।” সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসইসি সদস্য হেলালউদ্দিন নিজামী সাংবাদিকদের জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই একটি সমন্বিত প্যাকেজ ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৪৫ ঘ.