২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে পাহাড়ি ছড়ায় মিলল চা শ্রমিকের লাশ

রবিকে সাপ কামড় দিতে পারে বলে পুলিশের ধারণা।

মৌলভীবাজারে পাহাড়ি ছড়ায় মিলল চা শ্রমিকের লাশ

প্রতীকী ছবি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 09:04 PM

Updated : 14 Oct 2023, 09:11 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি পাহাড়ের ছড়া থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার ভুরভুরিয়া ছড়ায় লাশটি পাওয়া যায় বলে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান।

নিহত রাম রতন রবি দাশ (৩৫) কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে বাসিন্দা।

ওসি জাহাঙ্গীর বলেন, ওই ছড়ায় রবির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, তার পরিবার জানান, তিনি উপজেলার কাকিয়াছড়া চা বাগানে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন রবি।

“সুরতহালের প্রতিবেদনে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে।”

ধারণা করা হচ্ছে, তাকে সাপ কামড় দিতে পারে; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।