২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

৩০ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবা রাখার দায়ে যুবককে এই দণ্ড দিয়েছে আদালত। 

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 04:44 PM

Updated : 14 Sep 2022, 04:44 PM

ইয়াবা ও হেরোইন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আসামি পক্ষের আইনজীবী শাহ আলম খান ডেভিড জানান।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ (৩৪) তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল ২০১৮ সালের ২২ মে শহরের পৌর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ আব্দুল মজিদকে আটক করে।