২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আসা ‍অস্ত্র বেনাপোলে উদ্ধার

ভারত থেকে অস্ত্র পাচারের গোপন খবরে অভিযান চালিয়ে এ চালান জব্দ করা হয়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 04:58 PM

Updated : 22 Oct 2022, 09:14 PM

যশোরের বেনাপোল সীমান্তে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে; যেগুলো ভারত থেকে আনা হয়েছে জানিয়েছে বিজিবি।

শনিবার সকালে বেনাপোলের সাদিপুর সীমান্তের ব্রিজের পাশ থেকে অস্ত্রের এ চালান জব্দ করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, ভারত থেকে অস্ত্র পাচারের গোপন খবরে বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মাহবুবুর রহমানের নের্তৃত্বে একটি টহলদল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারি কৌশলে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

“পরে ওই প্যাকেট থেকে দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়।”