২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

সেলুন থেকে চুল কাটিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি চারমাইল এলাকার দিকে যাচ্ছিলেন আল-আমিন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:31 PM

Updated : 22 Oct 2023, 05:31 PM

চুয়াডাঙ্গায় সড়কে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা–ঝিনাইদহ সড়কের পাঁচ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হারুন অর রশিদ।

নিহত আল-আমিন (২৮) সদর উপজেলার বেগনগর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি বাড়িতে চানাচুর তৈরি করে দোকানে দোকানে বিক্রি করতেন।

এসআই হারুন জানান, সকালে পাঁচ মাইল এলাকায় সেলুন থেকে চুল কাটিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি চারমাইল এলাকার দিকে যাচ্ছিলেন আল-আমিন। পথে একটি আলমসাধুর (তিন চাকার ইঞ্জিনচালিত যানবাহন) সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়েন।

এ সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া রয়েল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হারুন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]