২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অভিযানে ১২ বক উদ্ধার, শিকারির কারাদণ্ড

অভিযানের সময় পাখি সংরক্ষণে স্থানীয়দের সচেতন করতে প্রচারপত্র বিতরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 04:35 PM

Updated : 24 Sep 2026, 04:35 PM

শেরপুরের সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান চালিয়ে ১২টি বক উদ্ধার করা হয়েছে।

এ সময় এক তিনটি বক ও শিকারের সরঞ্জামসহ এক শিকারিকে আটকের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

বুধবার ভোর থেকে প্রায় ছয় ঘণ্টা উপজেলার বিভিন্ন এলাকায় পাখি শিকার বন্ধে এ অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন ‘শাইন’।

দণ্ডপ্রাপ্ত মো. আব্দুর রাজ্জাক (৪৫) নকলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। অভিযানে পাখি শিকারের আটটি ‘হালা’ উদ্ধার করা হয়। পরে বকগুলো প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, আব্দুর রাজ্জাককে সাজা দেওয়ার পর জেলহাজতে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

অভিযানের সময় পাখি সংরক্ষণে স্থানীয়দের সচেতন করতে প্রচারপত্র বিতরণ করা হয়।