২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘পাওনা টাকার বিরোধে’ ২ ভাই খুন, আটক ১০

নিহত দুই ভাই পেশায় শ্রমিক ছিলেন।

জামালপুরে ‘পাওনা টাকার বিরোধে’ ২ ভাই খুন, আটক ১০

দেওয়ানগঞ্জ মডেল থানা

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 12:10 AM

Updated : 15 Aug 2022, 12:10 AM

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ‘পাওনা টাকার বিরোধে’ প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন।

এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার ইসালামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জানান।

নিহত হবিবর শেখ (৪৫) ও সোলায়মান শেখ (৪০) ওই এলাকার মৃত সওদাগর শেখের ছেলে। দুজনই পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধারের দুই হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত হবিবরের ছেলে ফকরুলের সঙ্গে একই এলাকার ইউনুছের ছেলের বিরোধ হয়। এর জেরে রোববার সকালে হবিবর শেখ ও তার ভাই সোলায়মান শেখের ওপর হামলা করেন ইউনুছ ও তার লোকজন।

“হামলায় সোলায়মান শেখ ঘটনাস্থলেই নিহত হন এবং হবিবর শেখকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।”

পুলিশ মরদেহ উদ্ধার এবং ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকতা সুমন মিয়া জানান।