২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

ফাইল ছবি

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 11:06 AM

Updated : 08 Sep 2022, 11:12 AM

খুলনায় দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শকের প্রাণ গেছে।

নগরীর খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন জানান, বুধবার রাত ১২টা ৫ মিনিটের দিকে থানার সামনের আফিলগেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হকের (৫৪) বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। তিনি খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

ওসি বলেন, দায়িত্ব পালনের সময় একটি খালি ট্রাক আব্দুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রথম জানাজা শেষে আব্দুল হকের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।