শেরপুরে পাতাবাহার খেলাঘরের ৫০ বছর পূর্তি উৎসব
`মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে উদযাপিত হয়েছে পাতাবাহার খেলাঘর আসরের গৌরবের ৫০ বছর পূর্তি উৎসব। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
