ঝালকাঠিতে ৪ লাখ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত
‘চার লাখ মানুষ আশ্রয় দেয়ার জন্য সাড়ে চারশ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।’
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝালকাঠিতে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসের শঙ্কায় চার লাখ মানুষকে নিরাপত্তা দিতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়ছে প্রশাসন।
সিত্রাং মোকাবেলায় ঝালকাঠিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক জোহর আলী জানান, জেলায় ত্রাণের শুকনো খাবার মজুত নেই। তবে নগদ টাকা ও অন্য সব ব্যবস্থা রয়েছে।
ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, “৪ লাখ মানুষ আশ্রয় দেয়ার জন্য সাড়ে চারশ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।”
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, চিকিৎসক ও পুলিশসহ বিভিন্ন দপ্তারের প্রতিনিধিরা অংশ নেন।
